ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ভোটে

বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেফতার, তৃণমূলের প্রতিবাদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ২:৩১ সময় , আপডেট সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ২:৩১ সময়

ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ভোটে হারিয়ে ‘আটক কেন্দ্রে’ পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


ভারতের পশ্চিমবঙ্গের কলেজ পাড়া হিসেবে পরিচিত কলেজ স্ট্রিট থেকে শুরু হয় তৃণমূলের প্রতিবাদ মিছিল। নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে পা মেলান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমসহ দলের শীর্ষ নেতারা। প্রবল বৃষ্টির মধ্যেও হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক হাজির ছিলেন এই মিছিলে।


 

তৃণমূলের দাবি, শুধু দিল্লি বা আসাম নয়; রাজস্থান, ওড়িশার মতো রাজ্যেও বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে প্রশাসন। অনেককে সীমান্ত পেরিয়ে পুশব্যাক করা হচ্ছে।

 

সাড়ে তিন কিলোমিটার হেঁটে ধর্মতলায় পৌঁছেই সমাবেশ বক্তব্য রাখেন মমতা। বলেন, বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দেয়া হচ্ছে, অনুপ্রবেশকারী বানানো হচ্ছে। 


মমতা আরও বলেন, বিভাজনের রাজনীতি করে বিজেপি। দলটিকে মানুষ আটক কেন্দ্রে পাঠাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

 

২১ জুলাই শহীদ দিবসের আগে তৃণমূলের এমন প্রতিবাদ কর্মসূচি নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯