গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ অবস্থায় মুজিববাদের কবর রচনা

যদি বেঁচে ফিরি, মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ জুলাই ২০২৫, দুপুর ৪:১৫ সময় , আপডেট সময় : ১৬ জুলাই ২০২৫, দুপুর ৪:১৫ সময়

গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ অবস্থায় মুজিববাদের কবর রচনা করে ফেরার ঘোষণা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


বুধবার (১৬ জুলাই) এনসিপির গোপালগঞ্জের সমাবেশে হামলার ঘটনা ঘটে। পরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে গাড়িবহরে আবারও হামলা হয়।    


 

পরে সরাজিস এক ফেসবুক পোস্টে লিখেন, ‌‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে।  আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।’

 

এমন ন্যাক্কারজনক হামলা প্রতিরোধে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’

 

গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৩টার দিকে গোপালগঞ্জে জুলাই পদযাত্রা শেষে মাদারীপুর ফেরার পথে এ হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯