সাবেক স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে তার নগ্ন ভিডিও বিক্রির অভিযোগ তুলেছেন ভারতীয় অভিনেত্রী ও মডেল রাখি সাওয়ান্ত।সম্প্রতি

অভিনেত্রীর নগ্ন ভিডিও ৪০ লাখ রুপিতে বিক্রির অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩১ সময় , আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩১ সময়
সাবেক স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে তার নগ্ন ভিডিও বিক্রির অভিযোগ তুলেছেন ভারতীয় অভিনেত্রী ও মডেল রাখি সাওয়ান্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ তোলেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে নিউজ এইটটিন।

রাখি বলেন, আমি যখন বাথরুমে ছিলাম এবং আদিল আমার ভিডিও করেছিল। এ রকম অনেক ভিডিও আছে, যেখানে আমাকে পুরোপুরি নগ্ন অবস্থায় দেখা যাচ্ছে।

‘আমি চুপ করেছিলাম। আমি ওর স্ত্রী ছিলাম। কিন্তু আমাকে বাড়িতেই ধর্ষণ করা হয়েছিল। আমার ভিডিও সে দুবাইয়ে ৪০ লাখ রুপিতে বিক্রি করেছে।’

রাখি অভিযোগ করেন, আদিলের জন্য পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলেন তিনি।

আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘আমি কোথায় যাব বলে দিন। কীভাবে সবাইকে মুখ দেখাব? আমি একটা সাধারণ মেয়ে। একজন ভারতীয় তারকা। একটা ব্র্যান্ড। এক বছরের মধ্যে আমাকে ডিভোর্স দিল।’

আদিলের বিরুদ্ধে রাখির একাধিক অভিযোগর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি মাইসোর জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল। তার পরই রাখির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন তিনি।

রাখি অভিযোগ করেছিলেন, তিনি অন্তঃসত্ত্বা থাকাকালীন তার পেটে লাথি মারেন আদিল। যার ফলে গর্ভেই তার সন্তানের মৃত্যু হয়।

আদিল অবশ্য বলেন, ‘ও কী করে অন্তঃসত্ত্বা হবে? ও যখন হাসপাতালে ভর্তি ছিল, আমি ওর সঙ্গে ছিলাম। বয়সজনিত কারণে ওর জরায়ু অস্ত্রোপচার করে বাদ দিয়ে দিতে হয়।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯