আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১৬ জনের

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৩ সময় , আপডেট সময় : ১৩ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৩ সময়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি।


রোববার (১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।


এ সময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।


অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৯ থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংঘটিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জন জড়িত। শুধুমাত্র বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯