হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু ৪২ জনেরচলতি বছরের পবিত্র হজ সম্পন্ন করে সৌদি আরব

দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন হাজি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৫ জুলাই ২০২৫, দুপুর ৪:১৭ সময় , আপডেট সময় : ৫ জুলাই ২০২৫, দুপুর ৪:১৭ সময়
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু ৪২ জনের
চলতি বছরের পবিত্র হজ সম্পন্ন করে সৌদি আরব থেকে এখন পর্যন্ত স্বদেশে প্রত্যাবর্তন করেছেন ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন হাজি।
শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ পালনের সময় এ বছর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪২ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী ২৬ জন মক্কায়, ১২ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায় ইন্তেকাল করেন।

হজ বুলেটিনের তথ্য প্রযুক্তি সহায়তা ডেস্ক সূত্রে জানা যায়, এ পর্যন্ত ১৮০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ৩০ হাজার ৪৪৩ জন, সৌদি এয়ারলাইন্সে ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে এসেছেন ৮ হাজার ৭৭৬ জন হজযাত্রী।

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করেছিলেন মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা জুলফিকার আলী, যিনি গত ৩১ মে বিমানে সৌদি আরবে পৌঁছান এবং গেল রোববার ইন্তেকাল করেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২২ জন বাংলাদেশি হজযাত্রী।
উল্লেখ্য, প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায় অবতরণ করে ১০ জুন সকাল ১০টা ৫৪ মিনিটে, সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’-এ ৩৭৭ জন হাজিকে নিয়ে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯