কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় দুই নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত

কুমিল্লায় মা-মেয়েসহ তিনজনকে পিটিয়ে হত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩ জুলাই ২০২৫, দুপুর ১:৫২ সময় , আপডেট সময় : ৩ জুলাই ২০২৫, দুপুর ১:৫২ সময়
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় দুই নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি, জোনাকী ও রাসেল। এদের মধ্যে রুবি ও জোনাকী সম্পর্কে মা-মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ এলাকায় প্রভাব বিস্তার করে করেছিল। আজ সকালে এলাকাবাসী সংঘবদ্ধ তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় গণপিটুনিতে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়। নিহতদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরা বাজার থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯