আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই নির্বাচন

নির্বাচনী ব্যয়ে কৃপণতা নয়, প্রয়োজন অনুযায়ী ব্যয় হবে: অর্থ উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১ জুলাই ২০২৫, বিকাল ৬:৩২ সময় , আপডেট সময় : ১ জুলাই ২০২৫, বিকাল ৬:৩২ সময়
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই নির্বাচন ঘিরে ব্যয়ের ক্ষেত্রে কোনো প্রকার সংকোচন করতে রাজি নয় ইউনূস প্রশাসন—এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১ জুলাই) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি জানান, “নির্বাচনী খাতে যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে, সেখানে আমরা কোনো রকম কৃপণতা দেখাবো না। বরং প্রয়োজন অনুযায়ী ব্যয় করা হবে।”

বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ড. সালেহউদ্দিন। তিনি বলেন, “চট্টগ্রাম সমুদ্রবন্দরে কনটেইনার পরিবহনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি, ডিএপি ও ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও, এলএনজি আমদানির বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রংপুর অঞ্চলের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

সার উৎপাদনে গ্যাস ঘাটতির বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, “যদি এলএনজি সরবরাহ স্বাভাবিক হয়, তবে সার উৎপাদন এবং বিতরণে ইতিবাচক পরিবর্তন আসবে।”

তবে বৈঠকে জ্বালানি তেলের বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত হয়নি। পূর্ববর্তী বৈঠকে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে জ্বালানি খাতে উদ্বেগ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল থাকায় উপদেষ্টা পরিষদ কিছুটা আশ্বস্ত হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯