ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন

শেখ হাসিনার বিচারের জন্য আমরা এক দিনও বেশি সময় নিচ্ছি না : তাজুল ইসলাম

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ জুন ২০২৫, বিকাল ৫:৩৫ সময় , আপডেট সময় : ৩০ জুন ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘আমরা বিচারের জন্য এক দিনও বেশি সময় নিচ্ছি না।’

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচার সেই গতিতে আগাচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায়বিচারের সব স্ট্যান্ডার্ড মেইনটেইন করা এ দুটোকে মেইনটেইন করে আমরা চলছি। এতে কত দিন সময় লাগছে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘বিচারকে ন্যায়বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সে জন্য তাড়াহুড়া করে মোবাইল কোর্টের মতো মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘বাকি বিচারপ্রক্রিয়া কতটা দ্রুত এগোবে, এইটা আদালত নির্ধারণ করবেন। আমরা এক দিনও বেশি সময় নিচ্ছি না, নেবও না। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার আমরা সেটা করবে। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার ওপর।’

প্রসঙ্গত, আগামীকাল ১ জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯