‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরকার সরে আসার বিষয়ে সাংবাদিক এম এ আজিজ বলেছেন, রাষ্ট্র কোনো এনজিও

সরকার চালানো আর এনজিও চালানো এক না : এম এ আজিজ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ জুন ২০২৫, দুপুর ২:২৬ সময় , আপডেট সময় : ৩০ জুন ২০২৫, দুপুর ২:২৬ সময়
‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরকার সরে আসার বিষয়ে সাংবাদিক এম এ আজিজ বলেছেন, রাষ্ট্র কোনো এনজিও বা ব্যবসায়িক কম্পানি না যে আমার কোথাও ভুল হলো আর আমি ঠিক করে দিলাম, এটা সরকার চালানো। এখানে আপনাকে আগেই আলোচনা করে কাজ করতে হবে, প্রয়োজনে আলোচনা করতে হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশ কী করে ঘোষণা দিতে চান? কি হয়েছে? একটি অভ্যুত্থান হয়েছে, একটা সরকার চলে গেছে।

তার জন্য ৭১ বাদ দিবেন? ভাষা আন্দোলন বাদ দিবেন? আপনার ৯০ এর আন্দোলন বাদ দিবেন? এগুলো কী?

এম এ আজিজ বলেন, ৫ আগস্ট একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, পালিয়ে গেছে, বুঝলাম। কিন্তু এটা তো দেশ না। দেশ তো ৫২ সাল থেকে দেশ। এ কারণে স্বাভাবিকভাবেই এই বিতর্ক নিশ্চয়ই এসেছে।

সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসছে।

তিনি বলেন, রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার কোনো সিদ্ধান্ত নিয়ে সরে আসা মানে সমঝোতা করা না, এর মানে ভুল করা। রাজনৈতিক সরকার যদি সিদ্ধান্ত নিয়ে ব্যাকফুটে যায় বা সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে বুঝতে হবে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, সরকার ভুল করবে না, সরকার ভুল করতে পারে না।

কারণ সরকার একটি কালেক্টিভ ফোর্স। সরকারের বিভিন্ন অরগান আছে, নিজস্ব মেকানিজম আছে। তারা আলোচনা করে সিদ্ধান্ত নিবে। ‘নতুন বাংলাদেশ দিবস’ এর এই সিদ্ধান্ত নিশ্চয়ই সরকারের একটা অংশের সিদ্ধান্ত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯