কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি বিএনপি কর্মী নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল

মুরাদনগরের অপকর্মে আওয়ামী লীগ নেতা জড়িত : রিজভী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ২:৩৭ সময় , আপডেট সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ২:৩৭ সময়
কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি বিএনপি কর্মী নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর।

আজ রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মুরাদনগরে জঘন্য অপকর্ম করেছে আওয়ামী লীগের একজন নেতা।

অথচ সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার বলতেও সেটা ঘৃণা লাগছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা বসে নেই। তারা নানাভাবে অপকর্ম করে যাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর না হওয়ায় এসব ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী এ ঘটনায় জড়িতদের বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান।

আওয়ামী লীগ টাকা খরচ করে সরকার ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ইমেজ খারাপ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে।

তাদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকা দিয়ে বর্তমান সরকার ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে কালিমালিপ্ত করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ওই ঘটনা সেটারই প্রতিফলন বলে আমি মনে করি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯