সৌদি আরবের ঘরোয়া ফুটবলের মান নিয়ে আবারও সরগরম আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের সঙ্গে নতুন করে দুই বছরের

সৌদির লিগ এই মুহূর্তে বিশ্বের সেরা পাঁচের একটি: রোনালদো

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ২:৩৫ সময় , আপডেট সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ২:৩৫ সময়
সৌদি আরবের ঘরোয়া ফুটবলের মান নিয়ে আবারও সরগরম আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের সঙ্গে নতুন করে দুই বছরের জন্য চুক্তি বাড়ানোর পর এই পর্তুগিজ মহাতারকা বললেন, সৌদি প্রো লিগ এখন বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে।

সৌদির লিগের মানের প্রশ্নে রোনালদোর মুখে আগেও উচ্চসিত প্রশংসা ঝরেছে। ফ্রান্সের লিগ ওয়ানের চেয়ে নিজেদের লিগকে সেরা বলে দাবি করেছিলেন তিনি। এবার আর কোনো নির্দিষ্ট লিগের সঙ্গে তুলনা নয়, সৌদি লিগকে বিশ্বের সেরা পাঁচের একটি বলেই আখ্যায়িত করেছেন তিনি।

আল নাসরের এক্সে প্রকাশিত এক ভিডিওতে রোনালদো বলেন, ‘অবশ্যই। আমরা (সৌদি প্রো লিগ) এখনও উন্নতি করছি। কিন্তু আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে আমরা শীর্ষ পাঁচে (বিশ্বের লিগ) আছি। এখনও বিশ্বাস করি আমরা উন্নতি অব্যাহত রাখব, আমাদের কাছে সময় আছে। গত দুই বছরে দেখিয়েছি যে লিগ সর্বদা উন্নতি করছে।’

রোনালদো যোগ করেন, ‘আমি খুশি কারণ এই লিগ খুবই প্রতিযোগিতামূলক। যারা কখনও সৌদি আরবে খেলেনি, ফুটবল সম্পর্কে কিছু বোঝে না, তারাই বলে এই লিগ (বিশ্বের) সেরা পাঁচে নেই। আমি আমার কথায় ১০০% বিশ্বাস করি, এবং যারা এই লিগে খেলে তারা জানে আমি কী বলছি।’

সৌদি আরব ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক। ওই টুর্নামেন্ট খুবই সুন্দর হবে বলে মত রোনালদোর। তিনি বলেন, ‘এই কারণেই আমি থাকতে চাই, কারণ আমি এই প্রকল্পে (বিশ্বকাপ) বিশ্বাস করি। শুধু আগামী দুই বছর নয় বরং ২০৩৪ সাল পর্যন্ত, যখন সৌদি আরবে বিশ্বকাপ হবে। আমি বিশ্বাস করি, এটি হবে সবচেয়ে সুন্দর।’

২০২৩ সালে আল নাসরের সঙ্গে চুক্তি করা রোনালদো কেবল একটি শিরোপাই জিতেছেন—আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। দলটির হয়ে লিগ জিততে চান তিনি। রোনালদো বলেন, ‘আমার লক্ষ্য আল নাসরের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেতা। এবং অবশ্যই আমি এখনও তাতে বিশ্বাস করি। এই কারণেই আরও দুই বছরের চুক্তি করেছি। বিশ্বাস করি যে সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯