ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।বৃহস্পতিবার

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১১:৩৯ সময় , আপডেট সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১১:৩৯ সময়
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টার দিকে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার গুলশান কার্যালয়ে আসেন। সেখানে তার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু।

বৈঠকে আরো উপস্থিত আছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯