পূর্ব নির্ধারিত সরকারি সফর সূচি অনুযায়ী কাতার যাচ্ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সোমবার (২৩ জুন) রাতে তাকে বহনকারী

মার্কিন ঘাঁটিতে হামলার জেরে আকাশে আটকা পড়েন লেবাননের প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৪ জুন ২০২৫, দুপুর ৩:৫৩ সময় , আপডেট সময় : ২৪ জুন ২০২৫, দুপুর ৩:৫৩ সময়
পূর্ব নির্ধারিত সরকারি সফর সূচি অনুযায়ী কাতার যাচ্ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সোমবার (২৩ জুন) রাতে তাকে বহনকারী উড়োজাহাজটি ছিল মাঝ আকাশে। এসময় ইরানের হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা সাময়িক বন্ধ করে দিলে বিপাকে পড়েন লেবানিজ প্রধানমন্ত্রী। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল–উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে হতাহতের ঘটনা না ঘটলেও মধ্যপ্রাচ্যজুড়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। কাতার ছাড়াও কুয়েত ও বাহরাইন নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

এসময় কাতার যাওয়ার পথে মাঝ আকাশে চরম অনিশ্চয়তায় পড়েন লেবাননের প্রধানমন্ত্রী। নাম প্রকাশ না করার শর্তে লেবাননের প্রধানমন্ত্রীর অনিশ্চয়তায় পড়ার বিষয়টি বিবিসিকে জানান দেশটির সরকারের একজন উপদেষ্টা। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এখন বাহরাইনে আছেন। তবে পরবর্তী সময় কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। এরপর মঙ্গলবার লেবাননের প্রধানমন্ত্রী কাতার পৌঁছান।

গালফ টাইমস জানিয়েছে, মঙ্গলবার সকালে লেবাননের প্রধানমন্ত্রী হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দেশটির পরিবহনমন্ত্রী তাকে স্বাগত জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯