গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ঐকমত্যের স্বার্থে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থান থেকে সরে আসছি। কিন্তু

এভাবে চলতে থাকলে আর কখনও ঐকমত্য হবে না : নুর

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ জুন ২০২৫, বিকাল ৫:৩৫ সময় , আপডেট সময় : ২২ জুন ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ঐকমত্যের স্বার্থে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থান থেকে সরে আসছি। কিন্তু দু-তিনটি দল রিজিড পজিশনে আছে। এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না। ঐকমত্যের একটা মাপকাঠি নির্ধারণ করতে হবে।

রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, শতভাগ ঐকমত্য নিয়ে সংস্কার সম্ভব নয়, কমিশনকে ‘ফেরারির’ ভূমিকা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় সনদ কিংবা জুলাই সনদ—সংস্কারের বিষয়গুলোকে গণভিত্তি দেয়ার জন্য গণভোটের কথা বলছি। এটি বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে হবে, তা পরে আলোচনা হবে। এখন সব সংস্কারকে গণভিত্তি দেয়ার জন্য গণভোটের প্রস্তাব করছি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯