চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় পথ ভুল করে ভারতে ঢুকে পড়েন মতিউর রহমান নামে এক বর্ডার গার্ড

পথ ভুলে ভারতে বিজিবি সদস্য, পতাকা বৈঠকের পর ফেরত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ২:৩০ সময় , আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ২:৩০ সময়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় পথ ভুল করে ভারতে ঢুকে পড়েন মতিউর রহমান নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়।

শুক্রবার (২০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ভারত ভূখন্ডে ঢুকে পড়ার পর শনিবার (২১ জুন) রাত ১১টার দিকে তাকে ফেরত আনা হয়।

মতিউর রহমান জহুরপুর টেক ক্যাম্পে ল্যান্স নায়েক পদে কর্মরত।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে গরু-মহিষ চোরাচালানিদের ধাওয়া করতে গিয়ে ভারত ভূখন্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর ফিরে আসতে পারেননি তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বিএসএফকে।

পরে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয় মতিউর রহমানকে। ফেরত আসার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিলো তাকে।  

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯