অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অতিথি গবেষক ডেভিড ফিলিপস বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার উদ্দেশ্যে সফল হয়েছেন—তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক

যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধের ফাদে ফেলেছেন নেতানিয়াহু

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ২:২৩ সময় , আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ২:২৩ সময়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অতিথি গবেষক ডেভিড ফিলিপস বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার উদ্দেশ্যে সফল হয়েছেন—তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক অভিযানে জড়িয়ে ফেলেছেন।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপস বলেন, “এই পুরো ঘটনাটি একেবারেই অপ্রয়োজনীয় ছিল। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ফিরতে যাচ্ছিল, টেবিলে এমন একটি প্রস্তাব ছিল যা সামরিক অভিযানের প্রয়োজনীয়তা দূর করত।”

ক্লিনটন, বুশ ও ওবামা প্রশাসনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করা ফিলিপস আরও বলেন, “তবুও ইসরায়েলি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েই এগিয়ে গেলেন। শুরু থেকেই তার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রকে এতে টেনে আনা, এবং তিনি তাতে সফল হয়েছেন।”

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এখন ইতোমধ্যেই ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলায় সরাসরি জড়িয়ে পড়েছে। কাজেই এটি যদি কেউ বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে করে, তবে তা হবে নিছক কল্পনা। এখনই শান্তির সময়—এমন ভাবা যুক্তরাষ্ট্রের প্রশাসনের জন্য বিভ্রান্তিকর।”

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯