রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পেরিয়েছে তিন বছর, প্রতিদিনের যুদ্ধ যেন আগুনে ঘি ঢেলে দিচ্ছে আরও নতুন নতুন ভয়ংকর আর চাঞ্চল্যকর

যুদ্ধে নরখাদক বাহিনী ব্যবহার করছে পুতিন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১২:২৫ সময় , আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১২:২৫ সময়
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পেরিয়েছে তিন বছর, প্রতিদিনের যুদ্ধ যেন আগুনে ঘি ঢেলে দিচ্ছে আরও নতুন নতুন ভয়ংকর আর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে। এবার ইউক্রেনের গোয়েন্দা বিভাগ দাবি করেছে, রাশিয়ার সেনাবাহিনীতে রয়েছে নরখাদক সৈনিক, যারা যুদ্ধক্ষেত্রে হত্যা করছে সহকর্মীদেরও। শুধু হত্যা নয়, সেই মৃতদেহ খেয়েও ফেলছে বলে অভিযোগ তাদের। এই ভয়াবহতা যেন যুদ্ধ নয়, রীতিমতো এক নৃশংস বিভীষিকা। 

ইউক্রেনের দাবি, যুদ্ধের ঘাটতি পূরণে রাশিয়া জেল থেকে মুক্তি দিচ্ছে ভয়ংকর খুনি, ধর্ষক, নরখাদকদের। এদের মধ্যে রয়েছে ডেনিস গোরেন, যিনি ২০১২ সালে চারজনকে হত্যা করে একজনের মাংস খেয়েছিলেন। নিকোলো ওকোলোবিয়াক নামে আরেক ব্যক্তি দুই নারীকে হত্যা করে মাংস খাওয়ার দায়ে বন্দী ছিলেন, তাকেও সেনায় পাঠানো হয়েছে। এমনকি দামিত্রি মালিশেভ নামে এক নরখাদক, যিনি তিনটি হৃদপিণ্ড রান্না করে খেয়েছিলেন, তাকেও পাঠানো হয়েছে ফ্রন্ট লাইনে।
 
এইসব দাগি অপরাধীরা এখন শুধু শত্রু নয়, নিজ বাহিনীর সৈনিকদের দিকেও আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ। ইউক্রেনের দাবি অনুযায়ী, রুশ সেনার এক সদস্য সদ্য এক কমরেডকে হত্যা করে দেহ ভক্ষণ করেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে আন্তর্জাতিক মহলে।  

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ধারাবাহিক হামলায় নিহত হয়েছে অন্তত ৪০০ ইউক্রেনীয় সেনা। দখল করা হয়েছে সীমান্তবর্তী কয়েকটি অঞ্চল, ধ্বংস হয়েছে চারটি যুদ্ধবিমান ও সাতটি সাঁজোয়া যান। রাশিয়ার এই কৌশল, এখন শুধু আগ্রাসী নয়, যেন ভয়ংকরতম আতঙ্কের নাম।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯