সর্বশেষ ‘অন্তরা’ হয়ে পর্দায় হাজির হয়েছিলেন কাজী নওশাবা আহমেদ। নুহাশ হুমায়ূনের সিরিজ ‘২ষ’-এর ৩য় পর্ব ‘অন্তরা’য়। তারপর যেন

জাতীয় গেস্ট আর্টিস্ট! নিজেকে নিয়ে তির্যক মন্তব্য নওশাবার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১১:২৩ সময় , আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১১:২৩ সময়
সর্বশেষ ‘অন্তরা’ হয়ে পর্দায় হাজির হয়েছিলেন কাজী নওশাবা আহমেদ। নুহাশ হুমায়ূনের সিরিজ ‘২ষ’-এর ৩য় পর্ব ‘অন্তরা’য়। তারপর যেন গা ঢাকা দিয়েছেন তিনি! অ্যাকশন, কমেডি, রোমান্টিক – সব চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। তারপরও এভাবে লুকিয়ে থাকার কারণ কী?

সামাজিক কাজ, থিয়েটার আর সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন নওশাবা। নানান রকম কাজের প্রস্তাবও পাচ্ছেন। কিন্তু সেসব প্রস্তাব সন্তুষ্ট করতে পারছে না অভিনেত্রীকে। কাজ প্রসঙ্গে জানতে চাইলে নওশাবা গণমাধ্যমকে বলেন, ‘প্রচুর অফার পাচ্ছি, কিন্তু অতিথি শিল্পী হিসেবে। একজন থিয়েটার আর্টিস্টের আয়ের উৎস অভিনয়। গেস্ট অ্যাপিয়ারেন্স করে কোনো সম্মানী পাওয়া যায় না। নিজেকে এতভাবে প্রমাণ করার পরও আমাকে নিয়ে যেন কেউ ভাবতেই পারছেন না। এটা নিশ্চয়ই আমার ব্যর্থতা! আমি এখন “জাতীয় গেস্ট আর্টিস্ট”।’

পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখায় সম্প্রতি আইসিডিডিআর,বি-এর বিশেষ সম্মাননা পেয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গত ১৯ জুন রাজধানীর মহাখালিতে আইসিডিডিআর,বির সাসাকাওয়া মিলনায়তনে অনুপ্রেরণাদায়ক পরিবেশবান্ধব উদ্যোগ এবং #ReEarthRebirth প্রচারণায় মনোনীত হিসেবে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। নওশাবা ছাড়াও সম্মাননা পেয়েছেন ‘হোপ ইন হার হ্যান্ডস’-এর উদ্যোক্তা মাহমুদ রহমান। মাসব্যাপী #ReEarthRebirth সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে ব্যক্তিগত পরিবেশবান্ধব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও শেয়ার করার জন্য সম্মাননা পান নওশাবা, ইয়াসমিন আক্তার এবং আরকে সোহান। যৌথভাবে এ আয়োজন করেছিল এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ রিসার্চ গ্রুপ ও আইসিডিডিআর,বি।

বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। মঞ্চে সর্বশেষ তীরন্দাজ রেপার্টরি থিয়েটারের ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকে অভিনয় করেছেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯