তিন বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছেন আমির খান। এবছর তার নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’

আমিরের ডাকে সিতারে জামিন পারের শুটিং সেটে হাজির শাহরুখ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৯ জুন ২০২৫, দুপুর ৩:৯ সময় , আপডেট সময় : ১৯ জুন ২০২৫, দুপুর ৩:৯ সময়
তিন বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছেন আমির খান। এবছর তার নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’ মুক্তি পাবে আগামী ২০ জুন। বৃহস্পতিবার সিনেমার নির্মাতারা একটি বিশেষ বিহাইন্ড দ্য সিনস ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় কিং খান শাহরুখ খান আকস্মিকভাবে সে সিনেমার সেটে গিয়ে হাজির হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান শুটিং সেটে পৌঁছান, যা পুরো ইউনিটকে রীতিমতো চমকে দেয়। শাহরুখকে সে ভিডিওতে বলতে শোনা যায়, ‘আমির আমাকে অন্তত ১০ বার বলেছে, ‘এসো, অভিনেতাদের সঙ্গে দেখা করো। তারা দারুণ কাজ করছে।’ আমি সময় পাইনি, কিন্তু যতবার ওর সঙ্গে দেখা হয়েছে, ও বলেছে, ‘প্লিজ এসো। প্লিজ এসো।’ তিন দিন আগেও বলেছে, ‘শাহ, তুই আনা ইয়ার!’

এরপর শাহরুখ সেটে উপস্থিত থাকা প্রতিটি অভিনয়শিল্পীর সঙ্গে কথা বলেন। তারা নিজেদের প্রিয় শাহরুখ অভিনীত সিনেমার নাম বলেন— ‘চক দে! ইন্ডিয়া’ থেকে শুরু করে ‘ডন’। শাহরুখ তাদের জন্য তার আইকনিক দু’হাত পাশে ছড়িয়ে দেওয়া পোজটা দেন সে সেটে এবং সবার সঙ্গে একটি গ্রুপ ছবি তোলেন।

‘সিতারে জামিন পার’ সিনেমায় বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি বাস্কেটবল দলকে প্রশিক্ষণ দেওয়া কোচের ভূমিকায় অভিনয় করছেন আমির খান। সিনেমাটিতে আরও রয়েছেন জেনেলিয়া ডিসুজা। এটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’-এর রিমেক এবং ২০০৭ সালের ‘তারে জামিন পার’ সিনেমার একটি আত্মিক সিক্যুয়েল।

এই সিনেমায় একসঙ্গে ১০ জন নতুন অভিনেতা অভিনয় করছেন— আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমান মিশ্র ও সিমরান মঙ্গেশকর। ‘সিতারে জামিন পার’ পরিচালনা করছেন আরএস প্রসন্ন। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২০ জুন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯