নেতানিয়াহুর দেশে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ১ হাজার ড্রোন ছুঁড়েছে ইরান। সংঘাত শুরু হওয়ার পর থেকে মাত্র কয়দিনে

নেতানিয়াহুর দেশে তেহরানের ৪ শ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ১০০০ ড্রোন!

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৯ জুন ২০২৫, সকাল ৯:২৮ সময় , আপডেট সময় : ১৯ জুন ২০২৫, সকাল ৯:২৮ সময়
নেতানিয়াহুর দেশে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ১ হাজার ড্রোন ছুঁড়েছে ইরান। সংঘাত শুরু হওয়ার পর থেকে মাত্র কয়দিনে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ১৯ জুন সংবাদমাধ্যম সিএনএন তথ্যটি নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে জানান, এসব হামলার মধ্যে প্রায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে আঘাত করেছে। এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সামরিক সদস্য উভয়ই রয়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা নেতানিয়াহুর দেশের উদ্দেশ্যে সেজিল-২ নামের দীর্ঘপাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। মূলত দেশটির বিরুদ্ধে ‘ট্রু প্রমিজ-3’ অভিযানের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান।

বিবৃতিতে বলা হয়, ‘অতি ভারী ও দীর্ঘপাল্লার সেজিল-২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ট্রু প্রমিজ ৩-এর দ্বাদশ তরঙ্গের হামলা শুরু হয়েছে’। সেজিল-২ হচ্ছে ইরানের নিজস্বভাবে তৈরি একটি দ্বৈত-পর্যায়ের কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র। যার পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার এবং এটি ইসরায়েলের ভেতরে গভীরভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সিএনএন জানিয়েছে, তারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। এমনকি প্রাণঘাতী এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রও।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯