ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল আজহার পবিত্র উপলক্ষ্যে বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ

ঈদুল আজহা উপলক্ষে ড. ইউনূস-নরেন্দ্র মোদির শুভেচ্ছা বিনিময়

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৮ জুন ২০২৫, রাত ১০:১৪ সময় , আপডেট সময় : ৮ জুন ২০২৫, রাত ১০:১৪ সময়
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল আজহার পবিত্র উপলক্ষ্যে বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মোদির শুভেচনার জবাবে অধ্যাপক ইউনূসও ভারতের প্রধানমন্ত্রী এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

রবিবার (৮ জুন) রাতে প্রধান উপদেষ্টার তথ্য শাখা থেকে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়।

৪ জুন প্রেরিত শুভেচনা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, “ঈদুল আজহার এই পবিত্র পর্ব আত্মত্যাগ, সহমর্মিতা ও সৌহার্দ্যের চিরকালীন মূল্যবোধ স্মরণ করিয়ে দেয়, যা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক বিশ্ব গঠনের জন্য অত্যাবশ্যক।” তিনি অধ্যাপক ইউনূসের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনাও করেন।

উক্ত বার্তার উত্তরে ৬ জুন পাঠানো চিঠিতে অধ্যাপক ইউনূস লেখেন, “আপনার শুভেচ্ছা বার্তা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধের প্রতিচ্ছবি। ঈদুল আজহা আত্মসংবেদন, ত্যাগ ও ঐক্যের শিক্ষায় অনুপ্রাণিত করে, যা বৈশ্বিক কল্যাণে একযোগে কাজ করতে উদ্বুদ্ধ করে।”

অধ্যাপক ইউনূস আরও প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, উন্নয়ন ও সহযোগিতার ধারা এগিয়ে যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯