ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পুনরায় সাক্ষাৎ নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৫ জুন)

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ড. ইউনূসের অপেক্ষায়

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৬ জুন ২০২৫, সকাল ৯:২৩ সময় , আপডেট সময় : ৬ জুন ২০২৫, সকাল ৯:২৩ সময়
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পুনরায় সাক্ষাৎ নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৫ জুন) পূর্ব লন্ডনের ব্রিকলেনে বাংলাদেশি-অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনের সূচনা করে এ অনুভূতির কথা জানান তিনি। 'সাউথ বাই সাউথ ওয়েস্ট' আয়োজিত এই ফেস্টিভ্যাল ও সেমিনারে অংশ নিয়ে তিনি অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলন আয়োজক দলের একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি আয়েশা কোরেশীর সঙ্গে মতবিনিময়ের সময় রাজা তৃতীয় চার্লস ড. ইউনূসকে তাঁর ‘মূল পরামর্শক’ হিসেবে উল্লেখ করে বলেন, “আমি ওনার সঙ্গে দেখা করার জন্য অধীরভাবে অপেক্ষা করছি। খুব শিগগিরই আমাদের দেখা হবে।”

তিনি আরও জানান, পূর্বে প্রতিশ্রুতি সত্ত্বেও এখনো বাংলাদেশ সফর সম্পন্ন করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখিত।

অনুষ্ঠান শেষে রাজা চার্লস ঐতিহাসিক স্পিটালফিল্ড মার্কেট এবং পার্শ্ববর্তী একটি গির্জা ঘুরে দেখেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯