ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ইউনুছ আলী (৬০) নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায়

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরো একজন নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৪ জুন ২০২৫, দুপুর ১১:৩৯ সময় , আপডেট সময় : ৪ জুন ২০২৫, দুপুর ১১:৩৯ সময়
ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ইউনুছ আলী (৬০) নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ওই সংঘর্ষের ঘটনায় এ নিয়ে দুজন মারা গেলেন।

আজ বুধবার (৪ জুন) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লার সঙ্গে যুবদল নেতা আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জেরে গত রবিবার (১ জুন) সকালে নাকোবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা হামলা চালায়। তখন আরিফের সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সে সময় অন্তত ৫ জন আহত হন। তাদের মধ্যে মহব্বত হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষে আহত ইউনুছ আলী মারা গেছেন।

এ নিয়ে মোট দুজনের মৃত্যু হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯