অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ভুয়া চুক্তি ও অপ্রতুল জামানতের ভিত্তিতে আইএফআইসি ব্যাংক পিএলসি থেকে প্রায় ১ হাজার ১৭৪ কোটি

১১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের নামে দুই মামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩ জুন ২০২৫, দুপুর ৪:৪২ সময় , আপডেট সময় : ৩ জুন ২০২৫, দুপুর ৪:৪২ সময়
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ভুয়া চুক্তি ও অপ্রতুল জামানতের ভিত্তিতে আইএফআইসি ব্যাংক পিএলসি থেকে প্রায় ১ হাজার ১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, তার ছেলে এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই মামলাগুলোর মধ্যে একটি মামলায় ৬৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২২ জন এবং অন্য মামলায় ৪৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৭ জনকে আসামি করা হয়েছে।

৩ জুন (মঙ্গলবার) দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান ও মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন বলে জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯