বিজ্ঞানের অগ্রগতিতে এবার চমক জাগানো সাফল্য এসেছে লেজার প্রযুক্তিতে। প্রায় দেড় কিলোমিটার দূরে থাকা ক্ষুদ্রতম লেখা নির্ভুলভাবে শনাক্ত

চীনের লেজার প্রযুক্তিতে যুগান্তর! চোখের চেয়েও তীক্ষ্ণ ‘দৃষ্টি’ পেল বিজ্ঞান

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২ জুন ২০২৫, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ২ জুন ২০২৫, সকাল ৯:৫৮ সময়
বিজ্ঞানের অগ্রগতিতে এবার চমক জাগানো সাফল্য এসেছে লেজার প্রযুক্তিতে। প্রায় দেড় কিলোমিটার দূরে থাকা ক্ষুদ্রতম লেখা নির্ভুলভাবে শনাক্ত ও পাঠ করার প্রযুক্তি আবিষ্কার করেছেন চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল বিজ্ঞানী। তাদের উদ্ভাবিত এ লেজার পদ্ধতি দিয়ে ১.৩৬ কিলোমিটার দূরে থাকা মাত্র ৩ মিলিমিটার আকারের অক্ষরও স্পষ্টভাবে পড়া সম্ভব বলে দাবি করা হয়েছে। খবর এনডিটিভির।

বিজ্ঞানীদের তথ্যমতে, দূরের ছবিতে ফোকাস করার পরিবর্তে আলো কীভাবে কোনো পৃষ্ঠে আঘাত করে, তার ওপর ভিত্তি করে নতুন লেজার প্রযুক্তি তৈরি করা হয়েছে। নতুন এ লেজার প্রযুক্তি নির্দিষ্ট বিন্দুতে আটটি ইনফ্রারেড লেজার রশ্মি নির্গত করে থাকে। এরপর আলোর প্রতিফলনের তীব্রতা দুটি টেলিস্কোপের মাধ্যমে ধারণ করা হয়। ধারণ করা তথ্য পর্যালোচনা করে উচ্চ রেজল্যুশনে ক্ষুদ্র লেখা ও অন্যান্য সূক্ষ্ম বিবরণ পর্যবেক্ষণ করা যায়।

নতুন এ প্রযুক্তির ব্যবহারিক পরীক্ষায় ১ দশমিক ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত ছোট আকারের লক্ষ্যবস্তুর ছবি সফলভাবে ধারণ করা হয়েছে। ছবিটি কোনো একক টেলিস্কোপের বিবর্তন সীমার চেয়ে যা প্রায় ১৪ গুণ বেশি রেজল্যুশনের বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের ধারণা, নতুন এই পদ্ধতি উচ্চ রেজল্যুশনের অপটিক্যাল ইমেজিং ও সেন্সিংয়ের জন্য ব্যবহার করা যাবে। ভবিষ্যতে এই প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আরও কার্যকরভাবে তথ্য জানার সুযোগ মিলবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯