পবিত্র ঈদুল আজহার পূর্বেই নতুন রূপে মুদ্রিত নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুন থেকে প্রথমবারের মতো

ঈদুল আজহার আগে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৯ মে ২০২৫, দুপুর ৩:৩৫ সময় , আপডেট সময় : ২৯ মে ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
পবিত্র ঈদুল আজহার পূর্বেই নতুন রূপে মুদ্রিত নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুন থেকে প্রথমবারের মতো নতুন সিরিজ ও নকশার ১০০০, ৫০ এবং ২০ টাকা মূল্যমানের কাগুজে মুদ্রা প্রচলনে আনা হবে।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ বিষয়কে উপজীব্য করে বাংলাদেশ ব্যাংক নতুন নকশা ও সিরিজে সব মূল্যমানের (২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ গ্রহণ করেছে।

আগামী ১ জুন থেকে নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল থেকে ইস্যু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য আঞ্চলিক কার্যালয় থেকেও এই নোট সরবরাহ করা হবে।

এই নতুন নোট ছাড়াও বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে টাকা এবং ধাতব মুদ্রা আগের মতোই ব্যবহারে বৈধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, মুদ্রা সংগ্রাহকদের আগ্রহ বিবেচনায় রেখে ১০০০, ৫০ এবং ২০ টাকার নমুনা (non-redeemable) নোটও ছাপানো হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯