জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নতুন একটি অ্যাপ আনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। এতদিন অ্যান্ড্রয়েড, আইফোন এবং

আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের আলাদা অ্যাপ আনার ইঙ্গিত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৭ মে ২০২৫, বিকাল ৫:৫৫ সময় , আপডেট সময় : ২৭ মে ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নতুন একটি অ্যাপ আনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। এতদিন অ্যান্ড্রয়েড, আইফোন এবং ম্যাক ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, এবার আইপ্যাড ব্যবহারকারীরাও সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক ব্যবহারকারী “আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ চাই” এমন একটি পোস্ট করলে, হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাকাউন্ট সাড়া দেয় একটি চোখের ইমোজির মাধ্যমে। যদিও তারা সরাসরি কিছু জানায়নি, তবে অনেকেই ধারণা করছেন—এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত।

প্রায় দুই বছর ধরে হোয়াটসঅ্যাপের আইপ্যাড সংস্করণটি অ্যাপলের বেটা প্ল্যাটফর্ম ‘টেস্টফ্লাইট’-এর মাধ্যমে পরীক্ষাধীন ছিল। বর্তমানে নতুন বেটা ব্যবহারকারী যুক্ত করা না গেলেও, যাঁরা আগে থেকেই অ্যাক্সেস পেয়েছেন, তারা জানিয়েছেন—অ্যাপটির পারফরম্যান্স বেশ ভালো এবং স্থিতিশীল।

মেটা (হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান) সম্ভবত ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য এবং উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে ধাপে ধাপে কাজ করে যাচ্ছে। নতুন অ্যাপে ‘কম্প্যানিয়ন মোড’ থাকবে, যার মাধ্যমে আইফোন সংযুক্ত না করেও আইপ্যাডে চ্যাট করা যাবে। এই ফিচারটি বর্তমানে ডেক্সটপ এবং ওয়েব ভার্সনেও বিদ্যমান।

ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখতে প্রতিটি বার্তা ও কল থাকছে সম্পূর্ণ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’। আইপ্যাডের বড় স্ক্রিনের সুবিধা কাজে লাগিয়ে নতুন ইন্টারফেসটি আরও আকর্ষণীয় এবং ব্যবহারবান্ধব হবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও এখনো অফিসিয়ালভাবে রিলিজের তারিখ জানানো হয়নি, তবে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া এবং বিটা কার্যক্রম দেখে ধারণা করা যায়—আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অপেক্ষার অবসান খুব শিগগিরই ঘটতে চলেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯