বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ

নগর ভবনের সামনে বিক্ষোভে ইশরাক সমর্থকরা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৭ মে ২০২৫, বিকাল ৫:৩৬ সময় , আপডেট সময় : ২৭ মে ২০২৫, বিকাল ৫:৩৬ সময়
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনের সড়ক আটকে বিক্ষোভ করছেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৭ মে) নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। ঘণ্টাখানেক পর ঢাকার দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের সামনে এসে বিক্ষোভে অংশ নেন।

এ সময় তারা 'শপথ, শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই', 'মেয়র নিয়ে তালবাহানা, সহ্য করা হবে না’, 'চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, 'নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই' এমন স্লোগান দিতে থাকে।

ইশরাকের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারী জাফর আহমেদ বলেন, আদালত থেকে দুই দফা রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের ইচ্ছাকৃত দেরি ও প্রশাসনিক টালবাহানার কারণেই দায়িত্ব হস্তান্তর আটকে আছে। মেয়র বসা পর্যন্ত আছি, রাস্তা ছাড়ব না আমরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯