১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হোম ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। জাতীয় দলের প্রস্তুতির জন্য বাফুফে প্রিমিয়ার লিগের শেষ

প্রকাশিত হলো লিগের সময়সূচি, শুরু হচ্ছে হামজাদের ক্যাম্প

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৫ মে ২০২৫, দুপুর ৩:৩৭ সময় , আপডেট সময় : ২৫ মে ২০২৫, দুপুর ৩:৩৭ সময়
১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হোম ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। জাতীয় দলের প্রস্তুতির জন্য বাফুফে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা ৪৮ ঘণ্টা এগিয়ে এনেছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত সংশোধিত ফিকশ্চার ক্লাবগুলোকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের পাঁচ ম্যাচই ছিল ২৯ মে। বাফুফে চারটি ম্যাচ ২৭ মে এনেছে। চট্টগ্রাম আবাহনী ও ফর্টিজের ম্যাচটি ২৯ মে অনুষ্ঠিত হবে ৷ চার দলের ম্যাচ এগিয়ে আনার কারণ জাতীয় দলের ক্যাম্প আগে ভাগে শুরু করা।

বাফুফের আগের পরিকল্পনা ছিল ৩১ মে জাতীয় দলের ক্যাম্প শুরু করা। লিগের চার ম্যাচ এগিয়ে আনায় জাতীয় দলের ক্যাম্পও একদিন এগিয়ে এসেছে। ২৭ মে আট দলের খেলা শেষ হওয়ায় সেই ক্লাবের ফুটবলাররা দুই দিন বিশ্রাম পাবেন। জাতীয় দলের প্রস্তুতিতে সেটা সহায়ক হবে।

১০ জুন ম্যাচের আগে বাফুফে একটি প্রীতি ম্যাচ আয়োজন করছে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ভুটান ১ বা ২ জুন বাংলাদেশে আসতে পারে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯