অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন

উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে আন্দোলন: ইশরাক হোসেন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২২ মে ২০২৫, দুপুর ৪:২১ সময় , আপডেট সময় : ২২ মে ২০২৫, দুপুর ৪:২১ সময়
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, "আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।"

এদিকে একই দিন হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো না করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন। এর ফলে তার শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই।

ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা গত কয়েকদিন ধরে কাকরাইলসহ বিভিন্ন এলাকায় আন্দোলন চালিয়ে আসছিলেন। হাইকোর্টের এই আদেশের পর সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও আন্দোলন থামানোর পরিবর্তে তারা এখন দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাজপথে থাকার ঘোষণা দেন।

গতকাল কাকরাইল এলাকায় এক সমাবেশে ইশরাক হোসেন স্পষ্টভাবে বলেন, মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি দলের নেতাকর্মীদেরকে আন্দোলন আরও বিস্তৃত করার নির্দেশ দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯