ঢাকা, ২০ মে ২০২৫: হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে

আদালতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২০ মে ২০২৫, দুপুর ১০:৫২ সময় , আপডেট সময় : ২০ মে ২০২৫, দুপুর ১০:৫২ সময়
ঢাকা, ২০ মে ২০২৫: হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল, নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে, তার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, আজ সকালে নুসরাত ফারিয়া জামিন চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে জানান, মামলায় উল্লিখিত ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশে ছিলেন না। এই দাবির সমর্থনে আইনজীবীরা আদালতে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেন। এসব তথ্য বিবেচনা করে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ জুলাই ছাত্রজনতার গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় এনামুল হক (৩৫) গুলিবিদ্ধ হন। ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করেন। এই মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ৩ মে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়। মামলা দায়েরের দুই সপ্তাহ পর নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯