স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ধানমন্ডির

ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়কের নতুন নামকরণ, ফলক উন্মোচন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৮ মে ২০২৫, বিকাল ৬:১ সময় , আপডেট সময় : ১৮ মে ২০২৫, বিকাল ৬:১ সময়
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়ক এখন থেকে ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’ নামে পরিচিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আনুষ্ঠানিকভাবে এই সড়কের নামফলক উন্মোচন করেছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার নিজস্ব ফেসবুক পেজে একটি পোস্টে এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ ‘ফারহান ফাইয়াজ’-এর নামে ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়কের নাম পরিবর্তন করে এর ফলক উন্মোচন করেছে।

তিনি আরও বলেন, গত বছর (২০২৪ সালের) ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে, রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) বুকে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে এই সড়কের নামকরণ করলো এবং এর ফলক উন্মোচন করলো।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯