ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। যোহরের নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়

ছাত্রদল নেতা সাম্যের প্রথম জানাজা সম্পন্ন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৪ মে ২০২৫, দুপুর ২:৩৩ সময় , আপডেট সময় : ১৪ মে ২০২৫, দুপুর ২:৩৩ সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। যোহরের নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা হয়।  

সাম্যর জানাজায় তার বাবা ও বড় ভাই শরীফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হলেন রকিবুল ইসলাম বকুল ও ছাত্রদলের কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা অংশ নেন। 

জানাজা শেষে দুপুর ২টায় সাম্যর মরদেহ গ্রামের বাড়ি  সিরাজগঞ্জের উল্লাপাড়া নেওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার বড় ভাই জানান। 

এর আগে এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার গ্রিনরোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।

গ্রেপ্তার তিন জন  হলেন- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), একই জেলার ডাসার উপজেলার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮) ও মাদারীপুরের কালাম সরদারের ছেলে মো. পলাশ সরদার (৩০)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্য হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯