ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি অংশ নিয়েছেন সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতা ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)-এ।

বেশি ভিউ পাওয়ার জন্য বাজে ভাবে ক্যামেরা ধরে: তাসনুভা তিশা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ মে ২০২৫, দুপুর ৪:২৬ সময় , আপডেট সময় : ১১ মে ২০২৫, দুপুর ৪:২৬ সময়
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি অংশ নিয়েছেন সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতা ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)-এ। খেলা নিয়ে অভিজ্ঞতা ও সামাজিক প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা বক্তব্য দেন তিনি। নারী খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক মন্তব্য ও কটাক্ষের বিষয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিশা জানান, মাঠের খেলায় মনোযোগ দেওয়ার বদলে অনেকেই পোশাককে কেন্দ্র করেই আলোচনা বেশি করেন।

তিশা বলেন, “আমরা যারা নারী খেলোয়াড় হিসেবে অংশ নিই, তাদের নিয়ে অনেক সময় অসম্মানজনকভাবে সংবাদ প্রকাশ করা হয়। ইউটিউব বা ফেসবুকের মতো মাধ্যমে খেলায় কে কীভাবে খেলল তা নিয়ে নয়, বরং কে কী পোশাক পরল, তা নিয়েই মন্তব্য বেশি আসে। আমাদের যেন খেলোয়াড় হিসেবে নয়, কেবল সাজসজ্জার উপকরণ হিসেবেই দেখা হয়।”

তিনি আরও বলেন, “আমি নিজেই এমন পরিস্থিতির শিকার হয়েছি। আমাদের ব্যক্তি জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক, তবে সেটা যেন হয় সম্মান বজায় রেখে। কিন্তু আমাদের দেশে বলিউডের মতো পাপারাজ্জি সংস্কৃতি নেই, আছে গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া—যা অনেক সময় বিকৃতভাবে উপস্থাপন করা হয়। এতে শুধু আমাদেরই নয়, আমাদের পরিবারও চাপে পড়ে। পরিবার এসব দেখে, পড়ে, তারপর প্রশ্ন করে।”

পোশাক সংক্রান্ত নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গে তিশা বলেন, “অনেকে বলেন, ‘ঠিকমতো পোশাক পরলেই তো হয়।’ কিন্তু বাস্তব অভিজ্ঞতা হলো, শাড়ি পরলেও সমালোচনা থামে না, ওড়না পরলেও ছাড় মেলে না। নারী হিসেবে কী পরা উচিত, সেটা নিয়েই যেন সবসময় দ্বিধায় থাকতে হয়। অথচ খেলা তো সবার জন্যই, সেটা ছেলে-মেয়ে ভেদে নয়।”

তিনি আরও বলেন, “মাঠে খেলতে গিয়ে ওড়না বা হিজাব পরে খেলা প্রায় অসম্ভব। বাস্তবতা মেনে চলতে হয়। তাই চাই, আমাদের পারফরম্যান্স নিয়েই আলোচনা হোক, পোশাক নিয়ে নয়। খেলার মাঠে সবাই সমান সুযোগ পাক, সেটাই হওয়া উচিত।”

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯