আর কোনো অন্তর্বর্তী সরকারকে ছাড় দেওয়া হবে না। তার দাবি, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে—এই ইস্যুতে কোনও

আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে কোনও আপস হবে না : নুরুল হক নুর

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ মে ২০২৫, দুপুর ২:৪৬ সময় , আপডেট সময় : ১০ মে ২০২৫, দুপুর ২:৪৬ সময়
আর কোনো অন্তর্বর্তী সরকারকে ছাড় দেওয়া হবে না। তার দাবি, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে—এই ইস্যুতে কোনও আপসের জায়গা নেই, জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১০ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আন্দোলন আরও জোড়ালো হবে। ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকেও এতোদিন কেন আওয়ামী লীগ নিষিদ্ধের পদক্ষেপ নিল না? এ সময় স্বারকলিপি দিতে দলের ৫ সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবে বলেও জানান তিনি।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এই সরকারের ৯ মাস অতিবাহিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। সরকার একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আবার বিচারের নামে তামাশা করছে। আমরা গণহত্যার বিচার চাই। আওয়ামী লীগ কোনও নির্বাচনে অংশ নিতে পারবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯