আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই বিচার প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে দেরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির

আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ দিতেই বিচারে কালক্ষেপণ করা হচ্ছে: হাসনাত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৮ মে ২০২৫, দুপুর ২:৪০ সময় , আপডেট সময় : ৮ মে ২০২৫, দুপুর ২:৪০ সময়

আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই বিচার প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে দেরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তিনি দাবি করেন, “শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত ২৩টি বৈঠক করেছে।” তার ভাষ্যমতে, এসব বৈঠক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের অংশ।

হাসনাত আরও বলেন, “লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা সময় বলা হবে, এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়।”

তিনি অভিযোগ করে বলেন, “যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নেই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা নেই—তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯