পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযানে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে

অপারেশন সিঁদুরে অংশ নিয়েছে প্রায় ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৮ মে ২০২৫, সকাল ৯:৩৩ সময় , আপডেট সময় : ৮ মে ২০২৫, সকাল ৯:৩৩ সময়
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযানে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে। তার মতে, প্রায় ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়।

বুধবার (৮ মে) ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, এই হামলার পরও পাকিস্তান সংযম প্রদর্শন করেছে, তবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার রাত ১টার পর পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৩১ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ হামলার লক্ষ্য ছিল জইশ-ই-মোহাম্মদ (জেইএম) ও লস্কর-ই-তইয়্যেবা (এলইটি)-এর ঘাঁটি। তাদের মতে, ভাওয়ালপুরে জেইএম এবং মুরিদকে শহরে এলইটি-এর প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে শিয়ালকোট, ভাওয়ালপুর, মুরিদকে এবং আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ, বাগ ও কোটলি এলাকায়। তাদের অভিযোগ, ভারতীয় বাহিনী বেসামরিক অবকাঠামো, মসজিদ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু বানিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯