ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা হঠাৎ করে সংঘাতে রূপ নিয়েছে। গতকাল মধ্যরাতে পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালিয়েছে

পাকিস্তানের চলমান পরিস্থিতি, পিএসএলে থাকা নাহিদ-রিশাদকে নিয়ে যা বলছে বিসিবি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৭ মে ২০২৫, দুপুর ১:৬ সময় , আপডেট সময় : ৭ মে ২০২৫, দুপুর ১:৬ সময়
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা হঠাৎ করে সংঘাতে রূপ নিয়েছে। গতকাল মধ্যরাতে পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত, যার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি গণমাধ্যমের দাবি, তাদের প্রতিরোধে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

এই সামরিক উত্তেজনার মধ্যেই চলছে দুই দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট—ভারতে আইপিএল এবং পাকিস্তানে পিএসএল। পিএসএলে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। নাহিদ খেলছেন পেশোয়ারের হয়ে এবং রিশাদ লাহোরের পক্ষে মাঠে নামছেন।

পরিস্থিতির কারণে এই দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, এখনও রিশাদ ও নাহিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়নি। তবে পরিস্থিতির অবনতি ঘটলে তাদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিএসএলের লিগ পর্বে পেশোয়ারের আরও দুটি ম্যাচ বাকি রয়েছে, আর লাহোরের রয়েছে একটি ম্যাচ। প্লে-অফ ও ফাইনালে উঠলে দুই ক্রিকেটারকে পাকিস্তানে থাকতে হতে পারে ১৮ মে পর্যন্ত। তবে চলমান সংঘাত অব্যাহত থাকলে তাদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯