ভারতের আলোচিত ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল উরফি জাভেদ নিজের পোশাক নির্বাচনের কারণে প্রায়ই আলোচনায় থাকেন। সাহসী ও ভিন্নধর্মী

ওড়না পরা নিয়ে কড়া শাসন সত্ত্বেও যে কারণে উরফির এই অবস্থা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৭ মে ২০২৫, দুপুর ১২:১ সময় , আপডেট সময় : ৭ মে ২০২৫, দুপুর ১২:১ সময়
ভারতের আলোচিত ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল উরফি জাভেদ নিজের পোশাক নির্বাচনের কারণে প্রায়ই আলোচনায় থাকেন। সাহসী ও ভিন্নধর্মী পোশাকের জন্য অনেকে তাকে সমালোচনা করেন, আবার অনেকে প্রশংসাও করেন। তবে এই পোশাকচর্চার পেছনের বাস্তবতা এবার নিজেই তুলে ধরলেন তিনি।

এক সাম্প্রতিক পডকাস্ট সাক্ষাৎকারে উরফি জানান, তিনি পাঞ্জাবি পরিবারে বড় হয়েছেন, যেখানে পোশাক নিয়ে কড়াকড়ি ছিল অনেক বেশি। ছোটবেলায় তাকে নিয়মিত রক্ষণশীল পোশাক পরতে হতো, এমনকি ওড়না সঠিকভাবে না পরলে তার বাবার শাস্তির মুখোমুখি হতে হতো।

এই অভিজ্ঞতাই তাকে ভিন্নভাবে চিন্তা করতে শেখায়। তিনি বলেন, সেই কঠিন সময় থেকেই নিজের মতো করে বাঁচার এবং নিজের শরীর ও পোশাক নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ অনুভব করতে থাকেন।

উরফি আরও বলেন, “আমি চাই না কোনো কিছু আমাকে নিয়ন্ত্রণ করুক। আমার শরীর ও মন—দুটোকেই স্বাধীন মনে করতে চাই। এ কারণে অনেক সময় আমি অন্তর্বাস পরি না। এটা আমার ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতার অংশ।”

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯