বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা চাপিয়ে দেবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সময় নয়, বরং একটি

বাংলাদেশের নির্বাচনে সময় নয়, মান গুরুত্বপূর্ণ: ইইউ রাষ্ট্রদূত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৫ মে ২০২৫, বিকাল ৫:৫৩ সময় , আপডেট সময় : ৫ মে ২০২৫, বিকাল ৫:৫৩ সময়
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা চাপিয়ে দেবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সময় নয়, বরং একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই বেশি গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, “নির্বাচনের তারিখ নির্ধারণ বাংলাদেশের জনগণ ও সংবিধানের বিষয়। ইইউ শুধু আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়তা করতে চায়।”

তিনি আরও জানান, “সংস্কার প্রক্রিয়ায় আমরা সহযোগিতার পক্ষপাতী। প্রধান উপদেষ্টা ড. ইউনূস আমাদের আহ্বান জানিয়েছেন এবং সংস্কারে সমর্থন চেয়েছেন—আমরা তাতে ইতিবাচক।”

ইইউ নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে অংশ নিয়েছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯