রাজশাহীর পুঠিয়ায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় সারোয়ার জানাহান মানিক নামের এক শিক্ষককে আটক করেছে বেলপুকুর থানা পুলিশ।সোমবার (১৪

ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় স্কুলশিক্ষক আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৩, সকাল ৮:৩৯ সময় , আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৩, সকাল ৮:৩৯ সময়
রাজশাহীর পুঠিয়ায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় সারোয়ার জানাহান মানিক নামের এক শিক্ষককে আটক করেছে বেলপুকুর থানা পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) উপজেলার বেলপুকুর ধাদাশ উচ্চ বিদ্যালয়ের বদ্ধ কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক মানিক ওই স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সারোয়ার জাহান মানিক ইংরেজির সহকারী শিক্ষক হওয়ায় বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়ের একটি কক্ষে ইংরেজি পড়াতেন। সেই সুবাদে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সোমবার বিদ্যালয় ছুটি হলে প্রাইভেট পড়ানোর পর সবাই চলে গেলে মানিক সেই ছাত্রীকে নির্জন একটি কক্ষে নিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। এসময় শিক্ষকের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষক জোর জবরদস্তি শুরু করলে ভুক্তেভোগী ছাত্রী চিৎকার শুরু করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে স্কুলশিক্ষক মানিককে একটি কক্ষে আটকে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাবাসী ও অভিভবকরা শিক্ষক মানিকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। পরে বেলপুকুর থানায় খবর দেওয়া হলে পুলিশ মানিককে আটক করে থানা হেফাজতে নেয়। ওইদিন রাতে ভুক্তভোগী ছাত্রীর ভাই বাদী হয়ে বেলপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বেলপকুর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর ভাইয়ের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯