কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে এসে ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজের ৪২ ঘন্টা পর অন্তর চক্রবর্তী নামে এক পর্যটকের

কিশোরগঞ্জের হাওরে পানিতে ডুবে নিখোঁজের ৪২ ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৫৭ সময় , আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৫৭ সময়
কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে এসে ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজের ৪২ ঘন্টা পর অন্তর চক্রবর্তী নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৩ আগস্ট) সকাল সোয়া নয়টার দিকে মিঠামইন হাওরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পর্যটক অন্তর চক্রবর্তী (৩২) ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্রি গ্রামের উত্তম চক্রবর্তীর ছেলে। কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নিহত অন্তর চক্রবর্তীর পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন মিলে ১০ জন সকালে জেলার নিকলী উপজেলার হাওর পাড়ের বেড়িবাঁধ থেকে একটি ট্রলারে করে মিঠামইন হাওরের উদ্দেশ্যে ঘুরতে যায়। এদের মধ্যে ৫ জন মহিলা, তিনজন পুরুষ ও দুইজন শিশু ছিলেন। দুপুরে হাওরের ঘোড়াউত্রা নদীর মাঝে ট্রলারে বসেই গোসল করছিলেন অন্তর চক্রবর্তী। হটাৎ পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা সদর থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯