লক্ষ্য খুব একটা কম ছিলনা। টি-টোয়েন্টিতে ১৭৯ রান করা মোটেই সহজ নয়। কিন্তু এমন লক্ষ্যকে মামুলি বানিয়ে ছাড়লেন

দুই ওপেনারের তাণ্ডবে ভারতের দাপুটে জয়

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:২ সময় , আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:২ সময়
লক্ষ্য খুব একটা কম ছিলনা। টি-টোয়েন্টিতে ১৭৯ রান করা মোটেই সহজ নয়। কিন্তু এমন লক্ষ্যকে মামুলি বানিয়ে ছাড়লেন ভারতীয় দুই ওপেনার জসশ্বী জাসওয়েল ও শুভমান গিল। ওপেনারদের ব্যাটিং দাপটে পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার (১২ আগস্ট) রাতে লডারহিলে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয়দের ৯ উইকেট আর ১৮ বল হাতে রেখে উড়িয়ে দিয়েছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজে ঘুরে দাঁড়িয়ে ফিরিয়েছে ২-২ সমতা।

টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৮ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ২৯ বলে ৪৫ করেন। তারপরও ১২৩ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল ক্যারিবীয়রা। সেখান থেকে সিমরন হেটমায়ার ৩৯ বলে ৩ চার আর ৪ ছক্কায় খেলেন ৬১ রানের ঝোড়ো ইনিংস।

ভারতের অর্শদীপ সিং ৩৮ রান দিয়ে নেন ৩টি উইকেট।

জবাবে জাসওয়েল আর গিলের ১৬৫ রানের জুটিতে জয় পেতে একদমই কষ্ট হয়নি ভারতীয়দের। ৪৭ বলে ৩ চার আর ৫ ছক্কায় ৭৭ করে আউট হন গিল। তবে জাসওয়েল ৫১ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ম্যাচসেরাও হন তিনিই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯