বেসরকারি টেলিভিশ চ্যানেল আইয়ে প্রচারিত জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে

তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১০ আগস্ট ২০২৩, সকাল ৯:৮ সময় , আপডেট সময় : ১০ আগস্ট ২০২৩, সকাল ৯:৮ সময়
বেসরকারি টেলিভিশ চ্যানেল আইয়ে প্রচারিত জনপ্রিয়  টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একইসঙ্গে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও তলব করা হয়েছে, যার নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

বিএফআইইউ থেকে পাঠানো এক চিঠিতে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে জিল্লুর রহমান ও সিজিএসের বিষয়ে ব্যাংক হিসাবসহ নানা তথ্য চাওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ ওই চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে জিল্লুর রহমান ও সিজিএসের ব্যাংক হিসাব, কার্ডে জমা ও উত্তোলন- সব ধরনের তথ্য চেয়েছে। এসব হিসাবে বিদেশ থেকে অর্থ জমা হলে তার তথ্যও জানতে চাওয়া হয়েছে।

বিএফআইইউর কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে তাদের হিসাব তলব করা হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে জিল্লুর রহমানের শরীয়তপুর জেলার বাড়িতে তথ্য সংগ্রহে গিয়েছিল পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯