টানা কয়েক দিন বৃষ্টির পরেও বায়ুদূষণের শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। ১৫৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে উঠেছে এই শহর।

টানা বৃষ্টির পরও দূষণের শীর্ষে ঢাকা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ১০:৪৩ সময় , আপডেট সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ১০:৪৩ সময়
টানা কয়েক দিন বৃষ্টির পরেও বায়ুদূষণের শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। ১৫৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে উঠেছে এই শহর। অন্যদিকে, ১৫৫ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে দ্বিতীয় স্থানে। স্কোর অনুযায়ী ঢাকার বাতাশ আজ ‘অস্বাস্থ্যকর’।

বুধবার (৯ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

দূষণের এ তালিকায় ১৫ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯