অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ, মান সম্পন্ন হলের পরিবেশ ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির

প্রধান ফটক বন্ধ করে আন্দোলনে আইইউটির বিদেশি শিক্ষার্থীরা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:৪৯ সময় , আপডেট সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:৪৯ সময়

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ, মান সম্পন্ন হলের পরিবেশ ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির গেট আটকে দিয়ে বিক্ষোভ করছেন একদল বিদেশি শিক্ষার্থী। এদিকে গেট বন্ধ থাকায় অনাবাসিক দেশীয় শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না।

সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে মূল ফটকটি বন্ধ করে দিয়ে তারা আন্দোলনে নামেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে বিভিন্ন দেশের ৩ শতাধিক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। সকাল থেকেই বিদেশি শিক্ষার্থীদের একটি অংশ মূল ফটকটি বন্ধ করে আন্দোলনে নামেন। এ সময় তারা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে না পেরে দুর্ভোগে পড়েছেন।

বিদেশি শিক্ষার্থীরা বলছেন, অনাকাঙ্ক্ষিতভাবে তাদের কিছু ফি বাড়ানো হয়েছে। এছাড়া পকেট এলাউন্সসহ হলের জন্য বিভিন্ন দূতাবাস ডলার দিলেও সেখানকার পরিবেশ মান সম্পন্ন নয়। বিদেশি শিক্ষার্থীদের ফেল করিয়ে জরিমানার নামে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। এসব কারণে তারা ফটক বন্ধ করে আন্দোলন করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে উপাচার্য জরুরি সভা করছেন বলে জানানো হয়।

উল্লেখ্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহযোগিতায় পরিচালিত হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯