আরমাত্র তিন মাস বাকি ভারতের মাটিতে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পূর্ব নির্ধারিত ক্রীড়া হিসেবে স্বাগতিক ভারতে

রাতে ঢাকায় আসছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৬ আগস্ট ২০২৩, বিকাল ৫:৩৮ সময় , আপডেট সময় : ৬ আগস্ট ২০২৩, বিকাল ৫:৩৮ সময়

আরমাত্র তিন মাস বাকি ভারতের মাটিতে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পূর্ব নির্ধারিত ক্রীড়া হিসেবে স্বাগতিক ভারতে অনুষ্ঠিত হবে। নিয়মানুযায়ী বিশ্ব ভ্রমণে বের হয়েছে আইসিসি বিশ্বকাপ ট্রফি। সেই সুবাদে আজ রোববার দিবাগত রাতে ট্রফিটি পৌঁছানোর কথা রয়েছে ঢাকায়। তিন দিন অবস্থান করবে বিশ্বকাপের ট্রফিটি।

আগামীকাল (৭ আগস্ট) অফিসিয়াল ফটোশুট হবে পদ্মা বহুমুখী সেতুতে। সেখান থেকে ফিরিয়ে এনে রাখা হবে রাজধানীর একটি হোটেলে।

এরপর দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ভারতে এ ক্রিকেট প্রতিযোগিতাটি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ত্রয়োদশ আসররূপে পরিচিত পাবে। এর ফলে ভারত চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হবার সৌভাগ্য লাভ করবে। এছাড়াও, দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করবে। এর পূর্বে ১৯৮৭ সালে পাকিস্তানের সাথে, ১৯৯৬ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ২০১১ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে যৌথভাবে বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করেছিল।

 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯