শনিবার (৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত

১০ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেল

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৫ আগস্ট ২০২৩, দুপুর ১২:৩১ সময় , আপডেট সময় : ৫ আগস্ট ২০২৩, দুপুর ১২:৩১ সময়

শনিবার (৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে প্রত্যককে ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হয়।

এর আগে গণভবনে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


পুরস্কার বিজয়ীদের মধ্যে আজীবন সম্মাননা পান আবদুস সাদেক। খেলোয়াড় হিসেবে পুরস্কার পান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলামকে। 

ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পান খন্দকার তারেক মো. নুরুল্লাহ। ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পান আতাহার আলী খান। এ ছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পান মালা রানী সরকার ও ফজলুল ইসলাম। ক্রীড়া সংস্থা হিসেবে পুরস্কার পায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আর ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে পুরস্কার পায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯