বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহেমদ বলেছেন, আর্ন্তজাতিক অঙ্গণে বিএনপি-জামাতের করা অপ প্রচারের দাঁত ভাঙ্গা

বিএনপি-জামাতের অপ প্রচারের জবাব দেবে আওয়ামী লীগ : ড. শাম্মী আহেমদ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ১:৫০ সময় , আপডেট সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ১:৫০ সময়

বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহেমদ বলেছেন, আর্ন্তজাতিক অঙ্গণে বিএনপি-জামাতের করা অপ প্রচারের দাঁত ভাঙ্গা জবাব দেবে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের ব্যাপক উন্নয়নের পরও দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে এমন লোকজনের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন,‘এতো উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে, অপপ্রচারের জবাব দিতে হবে।

ড. শাম্মী আহেমদ রোববার (৩০ জুলাই) বিকেলে ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক নতুন উপ কমিটির প্রথম সভায় সভাপতিত্বকালে দেয়া বক্তব্য একথা বলেন।

শাম্মী আহমেদ বলেন, যারা বাংলাদেশের সংবিধান, সংস্কৃতি ও মূল্যবোধে বিশ্বাস করে না, বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে অপপ্রচার চালায়, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের সক্রিয় হতে হবে। আর্ন্তজাতিক বিষয়ক নতুন উপ কমিটির সদস্যদের তিনি এসব বিষয়ে কাজ করার আহ্বান জানান।

কমিটির সদস্য তারিক হাসান সমির‘র সঞ্চালনায় সভায় অ্যাম্বাসিডর সৈয়দ শাহেদ রেজা, ড. এস এম জাহাঙ্গীর আলম, খান মইনুল ইসলাম মোস্তাক, শাহিদুল হাসান খোকন, শিখা বোস, ব্যারিস্টার ইমরুল হাই সজীব প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় শোকের মাসে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত গৃহতি হয়। এছাড়া উপ-কমিটির কার্যক্রম পরিচালনার স্বার্থে মিডিয়া, ইনফরমেশন অ্যান্ড রিসার্চ এবং অভ্যার্থনা বিশেষ কমিটি গঠন করা হয়।

সভা শেষে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এর নেতৃত্বে উপ-কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯