তিন দিনের সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ জুলাই) রাত ১টা ৫০ মিনিটে

তিন দিনের সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৭ জুলাই ২০২৩, সকাল ৮:১৮ সময় , আপডেট সময় : ২৭ জুলাই ২০২৩, সকাল ৮:১৮ সময়

তিন দিনের সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ জুলাই) রাত ১টা ৫০ মিনিটে তিনি দেশে পৌঁছান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী রওনা হন।

গত রোববার (২৩ জুলাই) স্থানীয় সময় বিকেলে ইতালির রোম যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত ফুড সিস্টেম সামিটে যোগ দিতে তিনি রোম যান।

সফরের সময় ‘জাতিসংঘের ফুড সিস্টেম সামিটে’ অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। যোগ দেন প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে।



সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯